কঠিন নয় ব্ল্যাকহোল বানানো!
কঠিন নয় মাইক্রোস্কোপিক ব্ল্যাকহোল বানানো! পার্টিকল অ্যাক্সেলেটরে ব্ল্যাকহোলগুলো বানাতে যতোটা শক্তি লাগবে বলে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, এতে ততোটা শক্তিও লাগে না। সম্প্রতি পার্টিকল অ্যাক্সেলেটরে মাইক্রোস্কোপিক ব্ল্যাকহোল বানিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। লাইভ সায়েন্স জানিয়েছে, মাইক্রোস্কোপিক ব্ল্যাকহোল নিয়ে এই গবেষণা থেকে প্রমাণিত হতে পারে, মহাবিশ্বে নতুন মাত্রার উপস্থিতি।
ব্ল্যাকহোলের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের শক্তি এতোটাই শক্তিশালী হয় যে, আলো পর্যন্ত শুষে নেয় কালো গহ্বরগুলো। মাধ্যাকর্ষণ শক্তির টানে দু’টিা মৃত নক্ষত্রের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্টি হয় ব্ল্যাকহোলের। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের তৈরি ব্ল্যাকহোলগুলো আকারে এতোই ছোট যে, পৃথিবীর জন্য কোন হুমকি হয়ে দাঁড়াবে না এগুলো।
এদিকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আর স্থানকাল ছাড়াও মহাবিশ্বে আরো মাত্রার উপস্থিতি থাকতে পারে, পদার্থ বিজ্ঞানীরা এমন তত্ত্ব দিয়েছেন অনেক আগেই। নতুন মাত্রা তত্ত্বের মতোই আমাদের জগতের সঙ্গে সমান্তরালভাবে ভিন্ন জগতের উপস্থিতি থাকতে পারে এটাও বলেছেন অনেক বিজ্ঞানী।
ব্ল্যাকহোল নিয়ে সাম্প্রতিক গবেষণা এই তত্ত্বের পক্ষে প্রমাণ দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। মাইক্রোস্কোপিক ব্ল্যাকহোলগুলো বিজ্ঞানীরা সৃষ্টি করেছেন পার্টিকল অ্যাক্সেলটরে। এ কারণে পৃথিবীর সবচেয়ে বড় পার্টিকল অ্যাক্সেলেটর লার্জ হাড্রন কোলাইডার ‘ব্ল্যাকহোল ফ্যাক্টরি’তে পরিণত হতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
যদিও এলএইচসিতে এখন পর্যন্ত কোনো ব্ল্যাকহোলের উপস্থিতি পাননি বিজ্ঞানীরা। তারপরও এলএইচসিতে প্রচ- শক্তিতে বস্তুকণার সংঘর্ষের ফলে ব্ল্যাকহোল সৃষ্টি হবার সম্ভাবনার শংকা ভুলছেন না কেউই।
