ফেইসবুকের জন্য সিম্পলওয়াশ!
প্রোফাইলের অপছন্দের কন্টেন্ট মুছে ফেলার সময় পাননা অধিকাংশ ফেইসবুক ব্যবহারকারী। ব্যবহারকারীর পক্ষে এ দায়িত্ব পালন করতে পারে নতুন অ্যাপ্লিকেশন সিম্পলওয়াশ। অ্যাপটি ব্যবহারকারীর আদেশে খুঁজে বের দেয় করে তার প্রোফাইলের সব পোস্ট, কমেন্ট ও ছবি।
ম্যাশএবল জানায়, সিম্পলওয়াশ অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ফেইসবুক প্রোফাইল থেকে খুঁজে বের করে ও নির্বাচন করে ব্যবহারকারীর চাওয়া কন্টেন্টগুলো।
নির্বাচিত কন্টেন্ট থেকে একজন ব্যবহারকারী সহজেই মুছে ফেলতে পারেন অথবা প্রোফাইলে লুকিয়ে রাখতে পারে তার অপছন্দনীয় পোস্ট, কমেন্ট, ছবি ইত্যাদি। এছাড়াও এ অ্যাপ্লিকেশন দিয়ে কাস্টমাইজড সার্চ দিতে পারবেন ব্যবহারকারী। সব নির্বাচিত কন্টেন্ট ব্যবহারকারীর মোছার দরকার নাও হতে পারে, সে ক্ষেত্রে ব্যবহারকারী নিজস্ব পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।
শুধু ফেইসবুক নয়, টুইটারেও ব্যবহার করা যাবে সিম্পলওয়াশ অ্যাপ্লিকেশন। তবে টুইটারের জন্য ব্যবহার করতে হবে সিম্পলওয়াশের বেটা ভার্সন।
সিম্পলওয়াশ অ্যাপ্লিকেশন ব্যবহারে আগ্রহীরা http://simplewa.sh লিংকটি ব্যবহার করে অ্যাপ্লিকেশনটির সুবিধা নিতে পারবেন।
