মেয়ের জন্য ‘হ্যাকার’ হলেন বাবা
ভিলেন ডাংকি কংয়ের কাছে বন্দী রাজকুমারী পলিন। অপেক্ষা, কখন মারিও এসে উদ্ধার করে তাকে। আর মারিও চরিত্রে পলিন উদ্ধার অভিযানে নামতেও বেশ অভ্যস্ত ক্লাসিক আর্কেড গেইম মারিও গেইমাররা। তবে এবার বুঝি পাল্টেই গেলো দৃশ্যপট। তিন বছরের মেয়ের মন রাখতে ক্লাসিক আর্কেড গেইমটি হ্যাক করে বসেছেন বাবা মাইক মিকা। ম্যাশএবল জানিয়েছে, ‘ডাংকি কং: পলিন এডিশন’-এ এখন রাজকুমারী পলিনই উদ্ধার করবে ডংকি কংয়ের হাতে বন্দী মারিওকে।
এমনিতে গেইমাররা ক্লাসিক গেইমটি খেলেন মারিওর চরিত্রে। কিন্তু মিকার তিন বছরের কন্যা হঠাৎ করেই বায়না ধরে বসে, পলিন হিসেবে গেইমটি খেলতে চায় সে, উদ্ধার করতে চায় বন্দী মারিওকে। গেইমে পলিনের চরিত্রে খেলে মারিওকে যে উদ্ধার করা সম্ভব নয়, তা মেয়েকে বলতেই মন খারাপ হয়ে যায় তার। মেয়ের শুকনো মুখ দেখেই মারিও গেইমটাই হ্যাক করার সিদ্ধান্ত নেন মিকা।
গেইমটি হ্যাক করে পুরো একটি নতুন ভার্সন বানিয়ে বসেন মিকা। ‘ডাংকি কং: পলিন এডিশন’ বানানোর পর একটি ভিডিও বানিয়ে তা ইউটিউবেও পোস্ট করে দেন দিনি। গেইম হ্যাক করে কিভাবে চরিত্র পাল্টে দিয়েছেন, তা নিয়ে মিকা বিস্তারিত লিখেছেন গেইমটির ভিডিও পেইজে, ‘এই মাঝরাতে আমি রম হ্যাক করছি। ২০১০ এনইএস ডাংকি কং রমটাই ব্যবহার করছি। মারিওর ফ্রেমগুলোকে পরিবর্তন করে রমে পলিন আর মারিওকে পাল্টাপাল্টি জায়গায় বসিয়ে দিয়েছি আমি।’
