বড় সেন্সরের ছোট ক্যামেরা: নিকন কুলপিক্স এ
ফুজি ফিল্ম এক্স ১০০, সনি আরএক্স ১০০ এবং ক্যানন জিওয়ান এক্স-এর ছোট ক্যামেরার সাফল্যের পর নিকন একটি বড় সেন্সরযুক্ত, ছোট আকারের ক্যামেরার এনেছে। ‘নিকন কুলপিক্স এ’ নামের ১৬.২ মেগাপিক্সেল সেন্সরের ডিএক্স ফরমেট এবং ১৮.৫ মি.মি ছোট লেন্সযুক্ত ক্যামেরাটি সম্পর্কে জানিয়েছে গিজম্যাগ।
বড় এপিএস-সি ডিএক্স ফরম্যাটযুক্ত ১৬.২ মেগাপিক্সেলের সিএমওএস সেন্সরটিই নিঃসন্দেহে নিকন কুলপিক্স এ ক্যামেরাটির প্রধান বৈশিষ্ট্য। সহজে পরিবহনযোগ্য বড় সেন্সরের বৈশিষ্ট্যযুক্ত এই ক্যামেরাটি বাজারে নিকনের এধরনের প্রথম ক্যামেরা।
অধিকাংশ কম্প্যাক্ট ক্যামেরা থেকে নিকন কুলপিক্স অনেকটা আলাদা ও একটি নির্দিষ্ট ফোকাল লেন্থ লেন্সযুক্ত। এতে আরো বৈচিত্র্যপূর্ণভাবে জুম করা যায়। এই ১৮.৫ মি.মি-এর এফ ২.৮ লেন্সটি পাঁচটি গ্রুপের সাতটি উপাদানের সমন্বয়ে গঠিত।
ক্যামেরার নিয়ন্ত্রণ এবং এর গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (জিইউআই)-এর ফলে ক্যামেরাটিকে দেখতে এবং ব্যবহার করতে নিকন ডিএসএলআর-এর মতো হয়েছে। অনেক ডিএসএলআর ব্যবহারকারীদের এটিকে দ্বিতীয় ক্যামেরা হিসেবে ব্যবহার করতে দেখা গেছে বলে জানিয়েছে গিজম্যাগ।
নিকনের ২৯৯ গ্রাম ওজনের এবং ২.৬ বাই ৪.৪ বাই ১.৬ ইঞ্চি আকারের এই ছোট ক্যামেরাটি প্রতিদ্বন্দ্বী ফুজিফিল্ম এক্স ১০০এস-এর তুলনায় অনেক ছোট এবং হালকা। এই ক্যামেরাটিতে ২৩ মি.মি এফ ২-এর একটি অপটিক্যাল লেন্স আছে, যা দিয়ে ২৮ মি.মি. লেন্সে রূপান্তরযোগ্য ছবিও তোলা যায়।
১,১০০ মার্কিন ডলার মূল্যের এই ক্যামেরাটি এই মাসের শেষে বাজারে ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।
