২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুথব্রাশে অ্যালার্ম ঘড়ি

যাদের ঘুম ভাঙতে আলসেমি, তাদের জন্য টুথব্রাশ তৈরি করেছেন প্রযুক্তিবিদরা, যেটি নির্ধারিত সময়ে আপনার ঘুম ভাঙাবে। ম্যাশএবলের বরাত দিয়ে জানা গেছে, নির্ধারিত সময়ে ঘুম না ভাঙা পর্যন্ত অ্যালার্ম বাজতে থাকবে টুথব্রাশটিতে।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 06:41 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

প্রযুক্তিবিদরা তৈরি করেছেন অ্যালার্ম প্রযুক্তিসমৃদ্ধ ইলেক্ট্রনিক টুথব্রাশ। যেটির এক অংশে থাকবে অ্যালার্ম ঘড়ি। আপনার নির্ধারিত সময়ে ঘুম না ভাঙ্গা পর্যন্ত অ্যালার্ম বাজতে থাকবে ব্রাশটিতে।  যতোক্ষণ না আপনি ব্রাশটির মাথা খুলবেন, ততোক্ষণ অ্যালার্ম বাজতেই থাকবে বলে জানিয়েছেন ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান।

ডিভাইসটি বাজারে নিয়ে আসতে অর্থায়নের উৎস অনুসন্ধান করা হচ্ছে। তিন থেকে পাঁচ মাসের মধ্যে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতারা। ব্রাশটির মূল্য হতে পারে ১৫০ ডলার।