২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাপমাত্রা চার হাজার বছরের সর্বোচ্চ

সম্প্রতি মেরু অঞ্চলের বরফ নিয়ে গবেষণার তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের দেয়া নতুন তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর উষ্ণতা চার হাজার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 08:54 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

গত শতকের চেয়ে বর্তমান সময়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। মানুষের কাজ-কর্মের ফলে বর্তমান সময়ের বৈশ্বিক উষ্ণতা আগের ইতিহাসকে অতিক্রম করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এর আগে ১৩০০ বছর আগে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। গবেষকদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর উষ্ণতা চার হাজার বছরের মধ্যে সর্বোচ্চ।

অরিগন স্টেট ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিজ্ঞানী শাউন মারকট ও তার সহকর্মীরা এ সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে গবেষণা করেন। বিজ্ঞানভিত্তিক একটি জার্নালে গবেষকরা জানান, আমরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করেছি। উত্তর গোলার্ধে বরফ জমতে কয়েক হাজার বছর লাগে বলে জানিয়েছেন বিজ্ঞানী ড. শাউন মারকট।

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে উত্তর মেরুর বরফ দ্রুত গলে যাচ্ছে। এতে অনেক প্রজাতির প্রাণীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা।