মোবাইল ম্যালওয়্যারের অধিকাংশই অ্যান্ড্রয়েডের
কম্পিউটার সিকিউরিটি প্রতিষ্ঠান এফ সিকিওর-এর তথ্য অনুযায়ী ২০১২ সালে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েড-এ প্রায় ৮০ শতাংশ ক্ষতিকর ম্যালওয়ার পাওয়া গেছে।
অ্যান্ড্রয়েড বর্তমান বাজারে অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন অপারেটিং সিস্টেম। ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে এফ সিকিওরের তথ্য অনুযায়ী, মোবাইল ম্যালওয়্যার-এর ৯৬ শতাংশই পাওয়া গেছে অ্যান্ড্রয়েডে। ম্যালওয়ারের বাহুল্য স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের অগ্রগতিকে ব্যাহত করবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোবাইলের এই ম্যালওয়ার আক্রমণ বেড়েই চলেছে। এবছর টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস-এ ০.৭ শতাংশ ম্যালওয়ার ঝুঁকির কথা বলা হয়েছে।
ক্ষতিকর অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলো ‘অযথাই’ এতো তথ্য সংগ্রহ করে যে, তার তথ্যগুলো যে কোন সময় বৈধ তথ্যের সঙ্গে মিশে যেতে পারে। ফলে অনলাইন ব্যাংকিং-এর লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ নাম্বার তার অনুলিপি চুরি অথবা ফাঁস করে দেয়। ফলে ব্যাংকের বৈধ এবং ভুয়া লেনদেনগুলো চিহ্নিত করতে সমস্যা হয়।
নকিয়ার সিমবিয়ান মোবাইল ফোন অপারেটিং সিস্টেমটি ছিলো ম্যালওয়ার ঝুঁকির দ্বিতীয় অবস্থানে। গত বছর ১৯ শতাংশ ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী কম হওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যাও কম।
