বিক্রি বাড়ছে ব্ল্যাকবেরির
ব্ল্যাকবেরি ১০ (বিবি১০) অপারেটিং সিস্টেমের স্মার্টফোন জি১০ বাজারে আসার পর এর সাফল্যে অভিভূত নির্মাতা ব্ল্যাকবেরি নিজেই! প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থোর্সটেন হেইন্স-এর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০টি দেশে বিবি১০ অপারেটিং সিস্টেমের ডিভাইসটি ইতোমধ্যে বিক্রি শুরু হলেও শীঘ্রই এ বাজার আরও সম্প্রসারিত হবে।
স্মার্টফোন ডিভাইসের অগ্রদূত হিসেবে হিসেবে ব্ল্যাকবেরির আত্মপ্রকাশ হলেও টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ও সার্চ জায়ান্ট গুগল নির্মিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোনগুলোর ফলে অ্যাপল ও স্যামস্যাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে যায় ব্ল্যাকবেরি। সম্প্রতি ব্ল্যাকবেরি স্মার্টফোনের জন্য আধুনিক প্রযুক্তির অপারেটিং সিস্টেম বিবি১০ আনে।
ব্ল্যাকবেরি জি১০ স্মার্টফোন ইতোমধ্যে কয়েকটি দেশে বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ভারতের বাজারে বিবি১০ অপারেটিং সিস্টেমের ডিভাইস উদ্বোধনের পর মাত্র দু’দিনেই সবগুলো ডিভাইস বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে ব্ল্যাকবেরির ভারতীয় প্রতিনিধি।
