২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুমাত্রায় সন্ধান মিললো মঙ্গোলয়েড কংকালের

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি গুহার মধ্যে প্রাগৈতিহাসিক যুগের মঙ্গোলয়েডদের হাড় পাওয়া গেছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইন্দোনেশিয়ার একটি পর্যটন এলাকায় খনন করে এসব কংকাল পাওয়া গেছে।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 08:28 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

ইন্দোনেশিয়ার জাতীয় প্রতœতত্ত্ববিদদের একটি দল বাতুর্জা ওগান কমিরিং উলু জেলায় টাইগার কেইভ গুহায় খনন করে এসব দেহাবশেষ পায়। দু’মাসের গবেষণায় প্রতœতত্ত্ববিদদের একটি দল গুহার মধ্যে চারটি স্থানে খনন করে প্রাচীন মঙ্গোলয়েড জাতিগোষ্ঠী সম্পর্কে এ ইতিহাস নতুনভাবে উন্মোচন করেন। এর আগে এপ্রিলেও একইভাবে খনন করে প্রায় শতাধিক মানুষের কংকালের সন্ধান পান গবেষকরা। যেগুলো নিও-মঙ্গোলয়েড মানুষের বলে জানানো হয়।

খনন করার সময় প্রতœতত্ত্ববিদরা কিছু সিরামিকে মুদ্রিত কারুকার্য খচিত গুহার সন্ধান পান। মাত্র তিন মিটার খনন করে সেখানে খোঁজ মিললো ৬৬টি কংকালের। গবেষকরা জানান, সেসময়কার মৃত মানুষকে এসব গুহার মধ্যে সমাহিত করা হতো।