২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফেইসবুক স্মার্টফোন আনছে এইচটিসি

প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবলের দেয়া তথ্য অনুযায়ী, আবার একসঙ্গে কাজ করছে ফেইসবুক ও তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা এইচটিসি। এইচটিসির নতুন ফেইসবুক স্মার্টফোনটিন নাম হবে এইচটিসি মিস্ট। এর আগে প্রতিষ্ঠানটি সোশাল মিডিয়া ফেইসবুক ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি স্মার্টফোন ‘এইচটিসি স্ট্যাটাস’ এনেছিলো দু’বছর আগে।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

স্মার্টফোনটি নিয়ে এইচটিসি বা ফেইসবুক কোনো মন্তব্য না করলেও এর মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে স্মার্টফোনটির হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত তথ্য। ম্যাশএবলের তথ্য অনুযায়ী, স্মার্টফোনটিতে থাকবে ১০৫ গিগাহার্টজের এমএসএম৮৯৬০ এসওসি প্রসেসর। ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি মেমোরি। যদিও কোনো মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকবে না স্মার্টফোনটিতে। এইচটিসি মিস্ট চলবে অ্যান্ড্রয়েড ৪.১.২ অপারেটিং সিস্টেমে। স্মার্টফোনটির রয়েছে ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১.৬ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা।

স্মার্টফোনটিতে থাকবে একাধিক প্রি ইনস্টলড ফেইসবুক সফটওয়্যার। এর মধ্যে রয়েছে ফেইসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম। আর স্মার্টফোনটির বিশেষ ফেইসবুক বাটন একবার চেপেই সরাসরি প্রবেশ করা যাবে ফেইসবুকে।

এদিকে ফেইসবুক কর্তৃপক্ষ নিজেরাই স্মার্টফোন তৈরি করবেন বলে একটি গুজব বেশ অনেক দিন ধরে শোনা গেলেও, এ ব্যাপারটি নাকচ করে দিয়েছে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। জাকারবার্গের মতে, এখনই নিজস্ব স্মার্টফোন তৈরি করা ভুল সিদ্ধান্ত হবে ফেইসবুকের জন্য।