২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকিং প্রতিযোগিতায় কুপোকাত ক্রোম, ফায়ারফক্স ও আইই

৬ মার্চ ‘পন টু ওন’ হ্যাকিং প্রতিযোগিতার প্রথম দিনেই গুগল ক্রোম ২৫, মজিলা ফায়ারফক্স ১৯ এবং ইন্টারনেট এক্সপ্লোরার ১০ (আইই)-এর নিরাপত্তা ব্যবস্থা হার মানলো হ্যাকারদের কাছে। বিস্তারিত জানিয়েছে টেক নিউজ ডেইলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

গত বছরের ‘পন টু ওন’ বিজয়ী ফরাসী প্রতিষ্ঠান ‘ভুপেন’ বলেছে, তাদের ‘টু জিরো-ডে’ লেগেছে ইন্টারনেট এক্সপ্লোরার ১০-এর নিরাপত্তা ব্যবস্থা ভাঙতে।

ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে মাইক্রোসফট সারফেস, যা চলবে প্রো ট্যাবলেট ও উইন্ডোজ ৮-এ।

ভুপেন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গবেষক চাওকি বেকারার টুইটারে বলেন, আমরা সারফেস প্রো সংযুক্ত করেছি ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে ‘জিরো’ দিনে। সংযুক্ত করেছি উইন্ডোজ এর সঙ্গে স্যান্ডবক্স বাইপাস’।

‘ভুপেন’ টিম, ফায়ারফক্স ১৯-এর কাজের স্বীকৃতি বাবদ ৬০ হাজার ডলার জেতার আগে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্যও এক লাখ ডলার জিতে নেয়।