২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যান্ড্রয়েড ডেভেলপার লাইসেন্স’ কালোবাজারে!

ইন্টারনেট কালোবাজারে ১০০ ডলারে বিক্রি হচ্ছে যাচাইকৃত ‘অ্যান্ড্রয়েড ডেভেলপার লাইসেন্স।’ টেক নিউজ ডেইলি জানিয়েছে, এর ফলে চোরাই লাইসেন্স ধারীরা অবাধে প্রবেশের সুযোগ পাবে ‘গুগল প্লে’ স্টোরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 03:10 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

চোরাই লাইসেন্সের মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার নির্মাতারা সহজেই গুগল প্লে স্টোরে ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে পারবেন। এর ফলে একই পাবলিশারের নামে বৈধ অ্যাপ্লিকেশন ও ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন দেখাবে গুগল প্লে স্টোরে।

বৈধভাবে গুগলের কাছে আবেদন করে ‘অ্যান্ড্রয়েড ডেভেলপার লাইসেন্স’ পেতে চার্জ দিতে হয় ২৫ ডলার। তবে আবেদনকারীর অবশ্যই থাকতে হয় জি-মেইল অ্যাকাউন্ট এবং একক ডোমেইন নাম। সবকিছু যাচাইয়ের পর গুগল বৈধ লাইসেন্সধারীকে প্রদান করে ডিজিটাল স্বাক্ষর, যে স্বাক্ষরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডেভেলপারের অ্যাপ্লিকেশনের সত্যতা ও বৈধতা প্রমাণিত হয়।

সিকিউরিটি ব্লগার ‘ব্রায়ান ক্রেবস’ এ সপ্তাহে তার ব্লগ ‘ক্রেবস অন সিকিউরিটি’তে লাইসেন্স বিক্রির এ তথ্য জানান। তিনি তার ব্লগের মাধ্যমে গুগল অ্যাপ স্টোর ব্যাবহারকারীদের এ ব্যাপারে সতর্ক করেন ও যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে লাইসেন্স ও চুক্তি ভালোভাবে পড়ার পরামর্শ দেন।