সন্ধান মিললো ভাইকিংদের ‘সানস্টোনের’
সম্প্রতি আবিষ্কৃত হয়েছে মধ্যযুগে ভাইকিং জলদস্যুদের জাহাজে দিকনির্দেশনার কাজে ব্যবহৃত ‘সানস্টোন’ নামের একটি ক্রিস্টাল। ফ্রান্সের ইউনিভার্সিটি অব রেনে’র বরাত দিয়ে লাইভ সায়েন্স জানিয়েছে, গবেষকদের ধারণা সম্প্রতি আবিষ্কৃত ক্রিস্টালটি সূর্যের অনুপস্থিতিতে ভাইকিং জাহাজের দিক নির্দেশনায় ব্যবহৃত হতো।
ইতিহাসবিদদের মতে, মধ্যযুগের ভাইকিং নাবিকেরা বিশেষ ধরনের ক্রিস্টাল ব্যবহার করতো। যেটি জাহাজের দিকনির্দেশনার জন্য ব্যবহার করা হতো।
ক্রিস্টালটি পাওয়া গেছে একটি এলিজাবেথিয়ান যুদ্ধ জাহাজে, যেটি ১৫৯২ সালে ডুবে যায়। দিক নির্দেশনার সরঞ্জামের সঙ্গে তিন ফিট দৈর্ঘ্যরে পাথরটি পাওয়া গেছে। জাহাজের মধ্যে স্থাপিত বোর্ডে ক্রিস্টালটি ছিলো, যা চৌম্বকিয় কম্পাসের ত্রুটি দূর করতো বলে ধারণা করা হয়।
ইতিহাসবিদরা জানান, ইউরোপের নাবিকেরা ষোড়শ শতাব্দি পর্যন্ত চৌম্বকীয় কম্পাসের ব্যবহার তেমন জানতো না।
যখন সূর্যের আলো দেখা যেতো না এবং রাতের আকাশের তারাও স্পষ্ট নয়, তখন ক্রিস্টালে নাবিকেরা গন্তব্য পথের সন্ধান করতেন। তবে এধরনের ক্রিস্টাল এখনও ভাইকিং সাইটে পাওয়া যায়নি।
