২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবস্ক্রিপশন সেবা দেবে ইউটিউব

সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ‘ইউটিউব’ ব্যবহারকারীদের জন্য গানের ভা-ারে পরিণত হয়েছে অনেক আগেই। প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘ফরচুন’ জানিয়েছে, গুগল এখন ইউটিউবের গানের ভিডিওগুলোর জন্য সাবস্ক্রিপশন সেবা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

আজরাফ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এ বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে সেবাটির কার্যক্রম। এর ফলে বিজ্ঞাপন ছাড়াই গানের ভিডিও উপভোগ করতে পারবেন ইউটিউব ব্যাবহারকারীরা। ফলে পাইরেসির হাত থেকেও রক্ষা পাবে মিউজিক ইন্ডাস্ট্রি।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ফরচুন-এর কাছে গুগল জানিয়েছে, ‘আমরা গুজব নিয়ে মন্তব্য করি না। তবে কিছু মিউজিক কনটেন্ট নির্মাতা মনে করেন, বিজ্ঞাপনের মাধ্যম ছাড়াও সাবস্ক্রিপশন ভিডিও স্ট্রিমিং এর  মাধ্যমে তারা লাভবান হবেন। আমরা এ ব্যাপারটি দেখছি।’