২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিস্থাপিত হলো কৃত্রিম খুলি

সম্প্রতি ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি মাথার খুলি স্থাপন করা হলো মানুষের দেহে। এখন থেকে রোগ বা অন্য কোনো কারণে মস্তিস্কে কোনো ক্ষতি হলে ত্রিমাত্রিক প্রিন্টেড খুলি প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে জানিয়েছে লাইভ সায়েন্স ডটকম।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন (এফডিএ) মানুষের দেহে প্রতিস্থাপনের উপযোগী থ্রিডি প্রিন্টারে তৈরি মাথার খুলি ব্যবহারের অনুমতি দেয়ার পর এধরনের প্রথম অপারেশনটি হলো যুক্তরাষ্ট্রে। প্রযুক্তিটির নির্মাতা প্রতিষ্ঠান ডিফিসিল জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি এফডিএ-এর অনুমোদনের পর ৪ মার্চ যুক্তরাষ্ট্রে খুলি প্রতিস্থাপন করা প্রথম অপারেশনটি হয়।

ডিফিলিস কোম্পানি ইতোমধ্যে থ্রিডি প্রিন্টেড খুলি বিক্রি শুরু করেছে। এফডিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। থ্রিডি প্রযুক্তির সুবিধা হচ্ছে, এতে রোগীর মাথার খুলির ডিজিটাল স্ক্যান করার ফলে নিখুঁতভাবে তা রোগীর দেহের সঙ্গে প্রতিস্থাপন করা যায়।

অক্সফোর্ড পারফরমেন্স জানিয়েছে, মানুষের দেহে প্রতিস্থাপনের জন্য হাড় নিয়েও গবেষণা করছেন তারা। সে প্রযুক্তিও ব্যবহারের জন্য এফডিএ-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।