২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে সনি চেয়ারম্যান হাওয়ার্ড স্ট্রিংগার

জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা সনির বোর্ড চেয়্যারম্যান হাওয়ার্ড স্ট্রিংগার অবসর গ্রহণ করছেন জুনে। রয়টার্স জানিয়েছে, তিনি গত এপ্রিল পর্যন্ত ছয় বছর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও তারপর থেকে প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

স্ট্রিংগারের অধীনে থাকা অবস্থায় প্রতিষ্ঠানটি মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং-এর মতো চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিষ্ঠানটি পুনর্জীবিত হয়ে ওঠার চেষ্টা করছিলো।

জাপানের শীর্ষ প্রতিষ্ঠানগুলোয় বিদেশী কর্মকর্তা দুর্লভ। স্ট্রিংগার বলেছেন, এই অবসরই ‘নতুন সুযোগ’ সৃষ্টি করতে সাহায্য করবে। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফিনান্সিয়াল টাইমস জানায়, জুনের শেয়ারহোল্ডারদের মিটিংয়ে তিনি অবসর নেবেন।

যুক্তরাজ্যের ওয়েলস রাজ্যে জন্মগ্রহণকারী ও মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর সাবেক সাংবাদিক স্ট্রিংগার সনির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন ২০০৫ সালে। তিনি কোনো প্রতিষ্ঠানের খরচ কমানো ও পুনর্গঠনে দক্ষ ছিলেন। তার পরও প্রতিষ্ঠানটি ভাগ্য বদলানোর মতো উল্লেখযোগ্য কোনো পণ্য তৈরি করতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।