দুই লাখ ফেইসবুক ফ্যান পেল এখনই ডটকম
দেশের ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স ওয়েবসাইট ‘এখনই ডটকম’-এর ফেইসবুক ফ্যানপেজ অর্জন করেছে দুই লাখ ফ্যানের মাইলফলক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখনই ডটকম-এর উন্নত ও পেশাদারী গ্রাহকসেবা এ সাফল্য অর্জনে মুখ্য ভূমিকা পালন করেছে।
এখনই ডটকমের সিইও শামীম আহসান বলেন, ‘ক্রেতাদের বিশ্বস্ততাই আমাদের পাথেয়।আকর্ষণীয় মূল্য ছাড়, মানসম্পন্ন পণ্য এবংগ্রাহক পরিসেবার মাধ্যমেই এতো অল্প সময়েআমরা এতো বড় ও সক্রিয় একটি ফেইসবুক ফ্যানপেজ অর্জন করতে সক্ষম হয়েছি। ফ্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের অনেক নিকটে নিয়ে আসতে পেরেছি।’
এখনই ডটকম দেশে অনলাইনে সেবা ও পণ্য বিক্রিতে একটি নতুন মাত্রা নিয়ে এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘অনলাইন মার্কেটিং প্রতিযোগিতা’। বিজয়ীগণ পাবেন আইপড, গিফট ভাউচারসহ অনেক আকর্ষণীয় পুরস্কার।
