২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৭ সালে চীনে বিক্রি হবে ৪৬ কোটি স্মার্টফোন

বাজার গবেষণা সংস্থা আইডিসির হিসাব মতে, ২০১৭ সালে চীনের স্মার্টফোনের বাজারজাতকরণ বেড়ে দাঁড়াবে ৪৬ কোটিতে। ইতোমধ্যে চীনে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রযুক্তি ডেস্ক

কার্তিক দাস শুভ, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 06:57 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

চীনে গত কয়েক বছর ধরে সাধারণ স্মার্টফোন বিক্রি করা হয়েছে ১ হাজার ইউয়ান বা ১৬০ মার্কিন ডলারেরও কম দামে, যা কিনা বর্তমান স্মার্টফোনের তুলনায় অনেকটাই কম।

আইডিসির ধারণা অনুযায়ী, মোবাইল হ্যান্ডসেট বিক্রেতা প্রতিষ্ঠান স্যামসাং, অ্যাপল, জেডটিই, হুয়াইসহ আরো কিছু প্রতিষ্ঠান সম্মিলিতভাবে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশটিতে ২০১২ সালে প্রায় ২১ দশমিক ৩ কোটি স্মার্টফোন বাজারজাত করেছে, যা ২০১১ সালের সংখ্যার দ্বিগুনেরও বেশি।

এরই মধ্যে চীনে ২০১২ সালে বাজারজাত করা মোট মোবাইল ফোনের ৫৮.৮ শতাংশ ছিলো স্মার্টফোন। ২০১৩ সালে এ সংখ্যা বেড়ে ৭৮.৪ শতাংশ এবং ২০১৭ সালে ৯০.১ শতাংশে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।