২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ফোনের লাইভ টাইল সমস্যা মিটছে

শেষ পর্যন্ত উইন্ডোজ ৭.৮ ফোন ব্যবহারকারীদের লাইভ টাইল ফ্রিজিং সমস্যা সম্পর্কে অবগত হলো মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, কিছু ব্যবহারকারী এই অ্যাপ্লিকেশনটি আপডেট হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 05:52 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

মাইক্রোসফট এখন দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করছে। মাইক্রোসফট থেকে জো বেলফোর নামে এক কর্মকর্তা টুইটারে জানান, লাইভ টাইল আপডেট না হওয়ার সমস্যাটি মাইক্রোসফটের নজরে এসেছে। প্রতিষ্ঠানটি ‘ছোট সমস্যাটি’ সমাধানে কাজ করছে।

যদিও মাইক্রোসফটের লাইভ টাইল সমাধানের সেখান থেকে কোনো প্রাতিষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে ধারণা করা হচ্ছে, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮-এর আপডেট খুব তাড়াতাড়ি আসছে।