ফেইসবুকে নতুন রূপে আসছে নিউজ ফিড
ফেইসবুক টাইমলাইনের নিউজ ফিড নতুন রূপে আসছে। এবিসি নিউজের খবর অনুযায়ী, মার্চের ৭ তারিখে মেনলো পার্কের ফেইসবুক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এটি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে টাইমলাইনের নিউজ ফিডটির নতুন রূপটি উন্মোচন করবে ফেইসবুক। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি আইফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দ্রুত ব্যবহারের উপযোগী করে তুলেছে তাদের অ্যাপ্লিকেশন।
মাইক্রোসফটের মালিকানাধীন বিজ্ঞাপনী সংস্থা অ্যাটলাস সম্প্রতি ফেইসবুক কিনে নেয়ার পরপরই ফেইসবুকের ঘোষণা এলো। ফেইসবুক জানিয়েছে, নতুন রূপে সেবাটি ওয়েব এবং মোবাইলে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দিতে সাহায্য করবে। বেশ কয়েক মাস ধরেই ফেইসবুক ঘোষণা দিচ্ছিলো, আই ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যান্ড্রয়েড-এর জন্য নতুন সেবা ‘পোক’-এর। এটি একটি মোবাইল মেসেজিং সার্ভিস, যা আইফোন অ্যাপ্লিকেশনের ‘ফ্রি কলিং’ নামে পরিচিত।
এর আগে গত জানুয়ারি মাসে ফেইসবুক নিজস্ব কার্যালয়ে গ্রাফ সার্চ নামে একটি সার্চ টুল উন্মোচন করেছিলো, যা দিয়ে ব্যবহারকারীদের বন্ধুর তথ্য পাওয়া সম্ভব।
