২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চলবে ফটোশপ টাচ

এখন থেকে অ্যাপলের আইফোন এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ টাচ। আগে কেবল অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের ট্যাবলেটেই ব্যবহার করা যেত এটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকট্রি জানিয়েছে, অ্যাডোবি ফটোশপ টাচের স্মার্টফোন ভার্সনের মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে লেয়ার, অ্যাডভান্সড সিলেকশন টুল, অ্যাডজাস্টমেন্ট এবং ফিল্টার।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 12:53 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

এক ব্লগ পোস্টে অ্যাডোবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফটোশপ টাচ এমন এক অভূতপূর্ব অ্যাপ্লিকেশন, যা আপনাকে চলার পথেই ফটোশপ ব্যবহার করার সুযোগ করে দেবে। এখন আর আপনার সৃষ্টিশীল চিন্তাটি হারিয়ে ফেলবেন না।’

হিলিং ব্রাশ, ব্লার, পেইন্টিং টুল, সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল ছাড়াও আরো অনেক টুল ব্যবহার করা যাবে ফটোশপ টাচে। এর মধ্যে রয়েছে স্ক্রিবল টাচ এবং ক্যামেরা ফিল। ক্লাউড স্টোরেজ সুবিধাও পাবেন ব্যবহারকারী।

অ্যাডোবি ফটোশপ টাচ ব্যবহারের জন্য প্রয়োজন হবে কমপক্ষে অ্যান্ড্র্রয়েড ৪.০ অথবা আইওএস ৬.০ অপারেটিং সিস্টেম। অ্যাপলের আইটিউনস স্টোর এবং গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি। তবে অ্যাপটি কতোটা কার্যকরভাবে ব্যবহার করা যাবে, তার অনেকটাই নির্ভর করবে ব্যবহারকারীর স্মার্টফোনটির স্ক্রিনের আকারের ওপর।