২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা কমলো স্যামসাংয়ের

অ্যাপল বনাম স্যামসাংয়ের পেটেন্ট মামলায় স্যামসাংয়ের হারের পর ১০৫ কোটি ডলারের জরিমানা হয়েছিলো দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির। ম্যাশএবল জানিয়েছে, সেই রায়ের বিপরীতে আপিল করার পর প্রতিষ্ঠানটির জরিমানা কমেছে ৪০.৫ কোটি ডলার।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 03:32 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

অ্যাপল বনাম স্যামসাং মামলার বিচারপতি লুসি কোহ শুক্রবার আপিলের রায়ে বলেন, ১৪টি স্যামসাং পণ্যের কারণে অ্যাপল যে আর্থিক ক্ষতির শিকার হয়েছে, তার পরিমাণ নির্ধারণে ভুল করেছিলেন আদালতের জুরিরা।

স্যামসাংয়ের জরিমানার পরিমাণটি আপাতত কমলেও তা উল্টো বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতেই। স্যামসাংয়ের ১৪টি পণ্যের বিরুদ্ধে পেটেন্ট আইন লঙ্ঘনের অভিযোগ এনেছিলো অ্যাপল। ওই পণ্যগুলোর কারণে অ্যাপলের যে আর্থিক ক্ষতি হয়েছে, তার বিপরীতে জরিমানার পরিমাণ নির্ধারণ করতে নতুন করে বিচার শুরু হবে।

এর ফলে আরো বাড়তে পারে জরিমানার পরিমাণ। স্যামসাংয়ের যে ১৪টি পণ্যের বিরুদ্ধে অ্যাপল অভিযোগ করেছে, তার মধ্যে রয়েছে গ্যালাক্সি প্রিভেইল, গ্যালাক্সি এস টু, ড্রয়েড চার্জ, এপিক ফোরজি, গ্যালাক্সি ট্যাব এবং নেক্সাস এস ফোরজি।