২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫ সালেই শুরু হয়েছিলো স্টাক্সনেট

ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিভ্রাট ঘটানোর জন্য তৈরি কম্পিউটার ভাইরাস স্টাক্সনেটের সংক্রমণ শুরু হয়েছিলো ভাইরাসটি নজরে আসার ৫ বছর আগে, ২০০৫ সালে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মঙ্গলবার প্রকাশিত কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যান্টেকের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 08:15 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

সিম্যান্টেক জানিয়েছে, স্টাক্সনেটের প্রথম দিককার ভার্সনটির নাম চিলো ছিলো স্টাক্সনেট ০.৫। ২০০৫ সালে তৈরি করা হয়েছিলো ভাইরাসটি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এনএসএমিলে তৈরি করেছিলো ভাইরাসটি। নির্মাতাদের সঙ্গে যোগ দিয়েছিলো ইসরায়েলও।

২০১০ সালে স্টাক্সনেটের যে ভার্সনটি নিরাপত্তা গবেষকরা আবিষ্কার করেন, তা ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের সেন্ট্রফিউজগুলোর গতি একবার বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে দিতো। একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটায় ক্র্যাশ করতো সেন্ট্রিফিউজগুলো।

সিম্যান্টেক গবেষক বিক্রম ঠাকুর বলেন, সিম্যান্টেকের আগের ভার্সনটি সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাসের চাপে তারতম্য সৃষ্টি করতো, যাতে বিরুপ প্রভাব পড়তো সেন্ট্রিফিউজে।

এ ব্যাপারে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিলো, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ‘অলিম্পিক গেইমস’ ছদ্মনামে শুরু হয়েছিলো ইরানের বিরুদ্ধে এই সাইবার অভিযান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর কম্পিউটার সিস্টেমে ছড়িয়ে পড়া ডুকু এবং ফ্লেইম ভাইরাস দু’টি তৈরির পেছনেরও হাত ছিলো মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার।