২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণদের সাহায্যে রোবটিক স্যুট

বার্ধক্যজনিত কারণে ইচ্ছেমতো হাঁটাচলা করতে পারছেন না, এমন ব্যক্তিদের সাহায্য করতে আসছে রোবটিক স্যুট।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

হাইব্রিড অ্যাসিসটিভ স্যুট বা এইজএএল নামের রোবটিক স্যুটটি  বানিয়েছে জাপানের রোবট নির্মাতা প্রতিষ্ঠান সাইবারডাইন। টেকনোলজি টপনিউজ টুডে জানিয়েছে, এরমধ্যেই গ্লোবাল সেফটি সনদ পেয়েছে রোবটিক স্যুটটি।

ধাতু ও প্লাস্টিক ব্যবহার করে স্যুটটি বানানো হয়েছে। গ্লোবাল সেফটি সনদ পাওয়া প্রথম নার্সিং রোবট এটি। ব্যাটারিতে চলে রোবট স্যুটটি। মাংশপেশির নড়াচড়ার ওপর ভিত্তি করে ব্যবহারকারীকে চলতে সাহায্য করে রোবট স্যুটটি।

২০১০ সাল থেকে ১৫০টি হাসপাতালে ৩৩০টি এইচএএল স্যুট লিজ দিয়েছে সাইবারডাইন। হাসপাতালগুলোর বৃদ্ধদের দৈনন্দিন চলাফেরার কাজে সহযোগিতা করছে রোবট স্যুটটি।