২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মে আসছে ফায়ারফক্স ফোন

ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের প্রতিষ্ঠাতা মোজিলা বেশ কিছুদিন আগেই মোবাইল ফোন অপারেটিং সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছিলো। অরেঞ্জ নিউজ জানায়, রোববার প্রতিষ্ঠানটি এক ঘোষণায় এবারের গ্রীষ্মকাল থেকে ব্রাজিল, কলাম্বিয়া, হাংগেরি, মেক্সিকো, মনটেনেগ্রো, পোল্যান্ড, সার্বিয়া, স্পেন এবং ভেনিজুয়েলায় ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের ফোনগুলো পাওয়া যাবে বলে জানিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 08:05 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে আত্মপ্রকাশ করছে ফায়ারফক্স। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির মতে ৯১% স্মার্টফোন বিক্রি হয় অ্যাপলের আইফোন এবং গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমসহ। ফায়ারফক্স জানায়, প্রায় ১৮টি মোবাইল ফোন প্রতিষ্ঠান এই ফোনের পৃষ্ঠপোষকতা করবে। এর আওতায় প্রথমেই বাজারে নিয়ে আসা হবে অল্পদামী টাচস্ক্রিন স্মার্টফোন।

মোজিলার ভাইস প্রেসিডেন্ট জে সুলিভান আশাবাদী যে, ফায়ারফক্স ফোন অনেকাংশে সে প্রত্যাশা পূরণ করবে। ওভামের একজন গবেষক টনি ক্রিপস বলেন, অ্যানড্রয়েড বা সিম্বিয়ান ফোনের কোনটাই ফায়ারফক্সের মতো এতো কমসময়ে এতোখানি উন্নতি করতে পারেনি।