সোশ্যাল লগ-ইন ফিচার আনছে গুগল প্লাস
সোশাল নেটওয়ার্ক ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো সার্চ জায়ান্ট গুগলও তাদের সোশাল নেটওয়ার্ক গুগল প্লাস-এ লগ-ইন ফিচার আনার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মঙ্গলবার গুগল নিজস্ব সোশ্যাল লগ-ইন ফিচার তৈরির ঘোষণা দিয়েছে।
বিভিন্ন ওয়েবসাইটে ফেইসবুক ও টুইটারের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার ব্যবস্থা অনেকদিন আগে থেকেই আছে। নতুন ফিচারটির ফলে গুগল প্লাস নেটওয়ার্কেও এধরনের সুবিধা যোগ হবে। এর পাশাপাশি সার্কেলের সদস্যদের সঙ্গে তথ্য শেয়ার করতে আরও কিছু সুবিধা যোগ করবে বলেও জানিয়েছে গুগল।
গুগলের পরিচালক সিথ স্টার্নবার্গ ফিচারটি সম্পর্কে গুগল ডেভেলপারস ব্লগে বলেন, আমরা গুগল ক্লাউড প্রোডাক্ট প্ল্যাটফর্ম-এর আপডেট করছি। গুগল প্লাসের ব্যবহারকারীদের দীর্ঘদিনের আগ্রহের ফলেই এসব পরিবর্তন আনা হচ্ছে।
