১০ কোটি ব্যবহারকারী ছাড়ালো ইন্সটাগ্রাম
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে প্রতিমাসে ১০ কোটি ব্যবহারকারী ভিজিট করেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক ইউএসএটুডে।
ইন্সটাগ্রামের সহপ্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম এক ব্লগ পোস্টে জানিয়েছেন, প্রথমবারের মতো ফটো শেয়ারিং সাইটটিতে মাসে ১০ কোটি ব্যবহারকারী ভিজিট করেছেন। এছাড়াও গত এক মাসে ইন্সটাগ্রামে এক কোটি ব্যবহারকারী যোগ দিয়েছে বলেও জানিয়েছেন সিসট্রোম।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝিতে ইন্সটাগ্রামে ব্যবহারকারী ছিলো নয় কোটি। এক মাসের ব্যবধানে তা ১০ কোটির মাইলফলক অতিক্রম করেছে বলে জানিয়েছে ইন্সটাগ্রাম।
