২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রঙিন পর্দায় ফিরেছেন অড্রে হেপবার্ন!

প্রযুক্তির কল্যাণে রঙিন পর্দায় ফিরেছেন অড্রে হেপবার্ন। তবে তা চকলেটের বিজ্ঞাপন দিয়ে! আসলে রোমান হলিডে সিনেমাতে অড্রে হেপবার্নের অভিনীত কিছু দৃশ্য ব্যবহার করে চকলেটের বিজ্ঞাপন বানিয়েছে যুক্তরাজ্যের চকলেট নির্মাতা প্রতিষ্ঠান গ্যালাক্সি।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

বিজ্ঞাপনটিতে হেপবার্নকে দেখা যাবে, ইটালির ছোট এক শহরে বাসে চড়ে ঘুরতে। তারপর জ্যামে পড়ে বাস থেকে নেমে পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষের গাড়িতে চড়ে বসবেন তিনি। আর ক্যামেরাটি যখন এ দু’জন থেকে জুম আউট করবে, তখন গ্যালাক্সির চকলেটে কামড় দিয়ে প্রশান্তিতে সিটে হেলান দেবেন হেপবার্ন।

১৯৯৩ সালে মারা যাওয়া হেপবার্নকে পর্দায় ফিরিয়ে আনার কৃতিত্ব পুরোটাই আধুনিক প্রযুক্তির। রোমান হলিডের কিছু দৃশ্য সংগ্রহ করে এডিট করে বানানো হয়েছে ভিডিওটি। আর হেপবার্নের হাতে ধরিয়ে দেয়া হেেছ গ্যালাক্সি চকলেট বার।