মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এলজির ‘ফ্যাবলেট’
স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা এলজি এনেছে স্মার্টফোন ও ট্যাবলেটের মিশ্র প্রযুক্তিতে তৈরি ‘ফ্যাবলেট’। টেলিগ্রাফ জানিয়েছে, ৫.৫ ইঞ্চি পর্দার এই এলজি অপটিমাস জি প্রোতে দু’টি ক্যামেরা রয়েছে।
ফ্যাবলেটটির সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর উভয় ক্যামেরা ভিডিও রেকর্ডিংয়ে ব্যবহার করা যাবে। এতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ মেমোরি থাকছে এবং এটি চলবে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমে।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দক্ষিণ কেরিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নসহ ৫০টিরও বেশি দেশে ফ্যাবলেট সরবরাহ করবে বলে জানিয়েছে এলজি।
