ফায়ারফক্স চালিত স্মার্টফোন দেখালো জিটিই
৩.৫ ইঞ্চি স্ক্রিন ও ১ গিগাহার্টজ প্রসেসরের ‘জিটিই ওপেন’ স্মার্টফোনটি দিয়ে মূলত কম দামের স্মার্টফোনের বাজার দখল করার চেষ্টা করবে জিটিই।
জিটিই ওপেন স্মার্টফোনটি দিয়ে মূলত কম দামের স্মার্টফোনের বাজার দখল করার চেষ্টাই করবে জিটিই। স্মার্টফোনটিতে রয়েছে ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ১ গিগাহার্টজের প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও ব্লুটুথ, জিপিএস এবং ওয়াই-ফাই সংযোগ সুবিধা থাকবে স্মার্টফোনটিতে। তবে স্মার্টফোনটির সবচেয়ে উল্লেখ্যযোগ্য ফিচার হচ্ছে এর অপারেটিং সিস্টেম। আনকোরা নতুন ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চলবে এটি।
এ বছরের গ্রীষ্মেই ইউরোপ এবং ল্যাটিন আমেরিকায় বিক্রি শুরু হবে জিটিই ওপেন স্মার্টফোনটির।
তবে ওই একটি মডেলের স্মার্টফোন দেখিয়েই থামেনি জিটিই। নতুন ‘গ্র্যান্ড মেমো’ স্মার্টফোনটিও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই দেখিয়েছে জিটিই। ৫.৭ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ সিপিইউ। আরো আছে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি।
