২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েডে খেলা যাবে মেটাল সøাগ টু!

এখন অ্যান্ড্রয়েড ডিভাইসেই খেলা যাবে ৯০ দশকের জনপ্রিয় আর্কেড গেইম মেটাল সøাগ টু। সিনেট জানিয়েছে, আরকেড গেইমাররা যদি তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে মেটাল সøাগ টু খেলতে চান, তবে খরচ করতে হবে ৩.৯৯ ডলার।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 01:13 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

মূল গেইমের গ্রাফিক্সের সঙ্গে অনেক মিল রয়েছে মেটাল সøাগ টু-এর অ্যান্ড্রয়েড ভার্সনটির। টাচ ডিভাইসের জন্য পরিবর্তন করা হয়েছে এর কন্ট্রোল সিস্টেমে। অটোফায়ার আর মাল্টিপ্লেয়ার- দু’টি ফিচারই রাখা হয়েছে গেইমটিতে।

গেইমটি অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলা যাবে আরকেড মোড এবং মিশন মোডে। মিশন মোডে খেলা বন্ধ করে সেইভ করে রাখতে পারবেন গেইমার। আর আর্কেড মোডে ২০ ক্রেডিট নিয়ে লড়াই করে এগিয়ে যেতে হবে, যতোটা সম্ভব।

গেইমটির গ্রাফিক্স খুব একটা ভালো নয় বলে জানালেও মূল আর্কেড গেইমের মতোই অ্যান্ড্রয়েড ভার্সনটিও আকর্ষণীয় বলে মন্তব্য করেছে সিনেট।