২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নিরাপত্তা পণ্য আনলো ক্যাসপারস্কি

অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাব ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের জন্য সর্বশেষ সংস্করণের ব্যবসা সহায়ক পণ্য ‘ক্যাসপারসস্কি সিকিউরিটি ফর বিজনেস’ অবমুক্ত করেছে। বাংলাদেশ ও ভূটানে ক্যাসপারস্কি ল্যাব-এর পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস জানায়, এ মাসেই পৃথিবীর নানা প্রান্তে নিরাপত্তা সফটওয়্যারটি অবমুক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 04:43 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

অফিসএক্সট্র্যাক্টস্ ঢাকার স্থানীয় একটি হোটেলে এ সফটওয়্যারটি উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে। দেশের কর্পোরেট সেক্টরের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি পেশাজীবী, গণমাধ্যম প্রতিনিধি এবং তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়িক নেতৃবৃন্দ এতে ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, সর্বশেষ পরিসরের ক্যাসপারসস্কি সিকিউরিটি ফর বিজনেস সফ্টওয়্যার আগের তুলনায় অনেক উন্নতমানের প্রান্তিক নিরাপত্তা বিধান করে। অন্যদিকে এটি সাশ্রয়ী, স্থানীয় সাপোর্টসহ কম্পিউটারের নিরাপত্তায় কার্যকরী, বিশ্বমানের শীর্ষস্থানীয় পুরস্কার বিজয়ী এবং গার্টনার ম্যাজিক কোয়ড্রান্ট কর্তৃক নির্বাচিত শীর্ষ নেতৃত্বে আসীন।

ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে এবং টেকনিক্যাল সাভিসেস্-এর প্রধান প্রণব ভায়ানি অনুষ্ঠানে ছিলেন। তথ্যপ্রযুক্তি খাতের নেতৃবৃন্দ, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, মহাসচিব রাসেল টি. আহমেদ এবং বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম ও মহাসচিব শাহিদ-উল-মুনীর সম্মিলিতভাবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।