২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলে অভিযান চালাবে ভারত

প্রথমবারের মতো মঙ্গল গ্রহে অভিযান চালানোর কথা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রয়টার্স জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতি সংসদের ভাষণে এ বছরই মঙ্গলে নিজস্ব অভিযানের কথা বলেছেন।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

২০১৩ সালে কয়েকটি মহাকাশ অভিযান চালানোর পরিকল্পনা করেছে ভারত। এর মধ্যে রয়েছে মঙ্গল অভিযান। প্রথমবারের মতো দিকনির্দেশনাকারী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপনের কথাও জানিয়েছেন তিনি। অক্টোবরে কক্ষপথে মহাশূন্যযান পাঠানোর কথাও উল্লেখ করেন ভারতের রাষ্ট্রপতি। এ মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা জানিয়েছেন, এতে খরচ হতে পারে ৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। কক্ষপথ পরিভ্রমণের জন্য মহাশূন্যযানও তৈরি করবে ভারত।

ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)-এর বিজ্ঞানী ডেভিপ্রাসাদ কার্নিক ব্যাঙ্গালোর থেকে ফোনে রয়টার্সকে বলেন, এ মিশনটির জন্য আমরা প্রস্তুত। মহাশূন্য নিয়ে ভারত গবেষণা শুরু করে ১৯৬২ সালে। পাঁচ বছর আগে এর চন্দ্রযান স্যাটেলাইট চাঁদের বুকে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছে।