২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনের স্ক্রিন সুরক্ষায় এলো ‘রায়নো শিল্ড’

‘রাইনো শিল্ড’ নামে দৃঢ় প্রতিরোধী পলিমার প্রায় সবরকম দুর্ঘটনা থেকে ফোনকে রক্ষা করতে সক্ষম বলে দাবী করেছেন যুক্তরাজ্যের ইভোলিউটিভ ল্যাবস-এর গবেষকরা। এর নকশাকারী এরিক অয়াং এর উদ্ধৃতি দিয়ে ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাজ্যের ইভোলিউটিভ ল্যাবস থেকে পরিচালিত ‘কিকস্টারটার’ নামে এক উদ্যোগের আওতায় স্মার্টফোনে ব্যবহার উপযোগী এই স্ক্রিন প্রটেক্টর-এর গবেষণার জন্য অর্থ সংগ্রহ করছে।

প্রযুক্তি ডেস্ক

আজিজি ফাওমি খান, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 06:32 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

মোট ছয় স্তরবিশিষ্ট এই স্ক্রিন প্রটেক্টর সাকুল্যে ১ ইঞ্চির শতভাগের এক ভাগ মাত্র পুরু। এই স্ক্রিন প্রটেক্টর লাগানো কোন ফোন বা ট্যাবলেট পড়ে গেলে এর সবচেয়ে ভেতরের দু’টি স্তর ‘ইমপ্যাক্ট ডাম্পিং’ এবং ‘ডিস্পারশন’ ধাক্কা সামাল দিয়ে স্ক্রিনকে রক্ষা করে।

ইভোলিউটিভ ল্যাবস-এর প্রতিষ্ঠাতা ২৭ বছর বয়সি অয়াং বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পিএইচডি করছেন। তিনি বলেন, তার কয়েকজন বন্ধু ফোন এবং ট্যাবলেটের স্রি’্ন ভেঙে ফেলার পর, তিনি এই প্রতিরোধক তৈরিতে আগ্রহী হন।

অয়াং আরও জানান, এই প্রতিরোধক বানাতে একেবারে পদার্থবিদ্যার প্রাথমিক সূত্র ব্যবহার করা হয়েছে- ক্ষেত্রে প্রযুক্ত বল চাপের সমান। তাই এই প্রতিরোধকের ভেতরের পরতদুটো যখন কাজ করে, তখন প্রতি ক্ষেত্রফলে চাপ অনেক কমে যায়। ফলে পুরো জিনিসটার ওপর প্রযুক্ত বল অনেকখানি কমে যায়।

এই রায়নো শিল্ড আদতে গরিলা গ্লাসের প্রতিদ্বন্দ্বী হবে বলে ধারণা করা হচ্ছে। কিকস্টারটার-এর এক ভিডিওতে দেখানো হয়, এরিক আধা পাউন্ড ওজনের দু’টি বল আই ফোনের উপর ছুড়ে দেন, যার একটিতে গরিলা গ্লাস-২ এবং অন্যটিতে রায়নো শিল্ড লাগানো থাকে। ফলাফল দেখা যায়, ৩.৫ ইঞ্চি উচ্চতা থেকে ছোড়া বলটি গরিলা গ্লাসকে চূর্ণ করলেও ১৮ ইঞ্চি উচ্চতা থেকে ছোড়া বলকেও এই শিল্ড প্রতিরোধ করে।

প্রত্যাশা অনুযায়ী অর্থ সংগ্রহ করা গেলে এপ্রিলেই বাজারে চলে আসবে এই প্রতিরোধক।