২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোল্ড স্টোরেজ আর্কাইভ বানাচ্ছে ফেইসবুক

সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুকের শতকোটি ব্যবহারকারীর মেসেজ, ছবি এবং অন্যান্য পোস্ট সংরক্ষণ করতে যুক্তরাষ্ট্রে ও সুইডেনে তৈরি হচ্ছে কোল্ড স্টোরেজ। তথ্য সংরক্ষণের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের প্রিনভিলেতে ১৬ হাজার বর্গফুট জায়গা জুড়ে  ডেটা সেন্টার নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 06:22 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

কোল্ড স্টোরেজে এখন যে ডেটা রাখা যাবে, তা হবে ২৫ কোটি ডিভিডির সমান ধারণ ক্ষমতার। এতে ফেইসবুকের তথ্য সংরক্ষণের ব্যয়ও অনেক কমে আসবে। নতুন ডেটা সেন্টারে বেশি সংখ্যক হার্ড ড্রাইভ সংযোজিত হচ্ছে।

ডেটা সেন্টার নির্মাণে ঠা-া আবহাওয়াযুক্ত এলাকা বেছে নেয়ার কারণ, সার্ভার ঠা-া রাখতে কুলিং সিস্টেম ব্যবহারের খরচ কমানো।

এদিকে ফেইসবুক জানিয়েছে, প্রতিদিন গড়ে সাইটটিতে ৩০ কোটি ছবি আপলোড হয়। স্মার্টফোনের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সঙ্গে ফেইসবুকে ছবি আপলোডের সংখ্যাও বেড়েই চলছে। প্রতিদিন আপলোড হওয়া বিপুল সংখ্যক ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখা এখন ফেইসবুকের জন্য চ্যালেঞ্জ।

সুইডেনেও বড় পরিসরে ডেটা সেন্টার তৈরি করছে ফেইসবুক। ফেইসবুক জানিয়েছে, ২০১৩ সাল জুড়ে শক্তিশালী অবকাঠামো তৈরিতে বিনিয়োগ বাড়াবে।