২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরনোত্তর টুইট!

মৃত্যুর পরও টুইটারে আসবে আপনার নিয়মিত টুইট! অবিশ্বাস্য হলেও সত্য, টুইটার ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে ‘লিভসঅন’ নামের এই অভিনব সেবা। এবিসি নিউজ জানিয়েছে, মৃত্যুর পরও টুইটার অ্যাকাউন্ট থেকে নিয়মিত টুইট বার্তা পোস্ট হতে থাকবে এই সেবার গ্রাহকদের।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 05:58 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

লিভসঅন সার্ভিসের গ্রাহক হলে জীবিত অবস্থায় নিয়মিত আপনার টুইট, পছন্দ-অপছন্দ এসব কিছুর ওপরই চোখ রাখবে সার্ভিসটি। গ্রাহকের ব্যক্তিগত সব তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করবে সার্ভিসটি। এরপর গ্রাহক মারা গেলে বিশ্লেষণের ফলাফলে ওপর নির্ভর করে গ্রাহক ঠিক যেভাবে টুইট করতেন, ঠিক সেভাবেই গ্রাহকের পক্ষ থেকে টুইট করতে থাকবে সার্ভিসটি।

এ ব্যাপারে লিভসঅনের প্রতিষ্ঠাতা ডেভ বেডউড বলেন, ‘প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আপনার কথা বলার ধরনটি অনুকরণ করতে পারবে আমাদের সার্ভিস। তবে একজন গ্রাহক জীবিত অবস্থায় সার্ভিসটি ব্যবহার করলে তবেই, তার মৃত্যুর পর কাজ করবে লিভসঅন। আর গ্রাহকের অ্যাকাউন্টের দায়িত্বে থাকবেন একজন ‘এক্সিকিউশনার’। গ্রাহকের মৃত্যুর পর তার জায়গায় লিভসঅন টুইট করবে নাকি বন্ধ হয়ে যাবে টুইটার অ্যাকাউন্টটি, এ বিষয়ে সিদ্ধান্ত নেবার দায়িত্বে থাকবে ওই এক্সিকিউশনার।