অবশেষে প্লেস্টেশন ফোর দেখালো সনি
অবশেষে জনপ্রিয় গেইমিং কনসোল প্লেস্টেশনের নতুন ভার্সন প্লেস্টেশন ফোর দেখালো জাপানি টেক জায়ান্ট সনি। অরেঞ্জ নিউজ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আয়োজিত এক অনুষ্ঠানের প্রথমবারের মতো পিএসফোর দেখায় সনি কর্তৃপক্ষ।
ডুয়ালশক ফোর কন্ট্রোলারে আছে টাচপ্যাড আর হেডফোন সকেট। কন্ট্রোলারটির লাইট বারের বদৌলতে ক্যামেরা দিয়েই ট্র্যাক করা যাবে গেইমারকে। বিশেষজ্ঞরা বলছেন পুরো গেইমের ওপর গেইমারদের নিয়ন্ত্রণ আরো বাড়াবে ডুয়ালশক ফোরের টাচপ্যাডটি।
প্লেস্টেশনের আগের মডেল প্লেস্টেশন থ্রি বাজারে এসেছিলো ২০০৬ সালে। লম্বা সময় পর বড়ো কোন গেইমিং ডিভাইস আনলো সনি। গেইমিং বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, গেইমিংয়ের জগত পাল্টে দিতে পারে সনির নতুন গেইমিং কনসোলটি।
