২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও মেসেজিং সার্ভিস আনলো স্কাইপ

আইওএস, অ্যান্ড্রয়েড এবং ম্যাক অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোতে ব্যবহার উপযোগী ভিডিও মেসেজিং সার্ভিস চালু করেছে স্কাইপ। এ সুবিধা স্কাইপ প্রিমিয়াম-এ পাওয়া যাবে। টেলিগ্রাফ জানিয়েছে, স্কাইপ প্রিমিয়াম-এর বেটা ভার্সনটি ব্যবহার করে তিন মিনিট পর্যন্ত ধারণকৃত ভিডিও মেসেজ আদান-প্রদান করা যাবে।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 11:06 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

অ্যাপলের আইওএস, ম্যাক ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্কাইপ প্রিমিয়াম ইনস্টল করা যাবে। আপাতত স্কাইপ-এর উইন্ডোজ এবং উইন্ডোজ ফোনের ব্যবহারকারীদের ভিডিও মেসেজ পাঠাতে অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত। তবে পাঠানোর সুযোগ না থাকলেও কেউ পাঠালে সেটা দেখতে পারবেন উইন্ডোজ থেকে স্কাইপ ব্যবহারকারীরা।