২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের পর এবার অ্যাপল হ্যাক!

ফেইসবুক হ্যাক করেছিলো যে হ্যাকাররা, ঠিক সেই হ্যাকাররাই হ্যাক করেছিলো টেক জায়ান্ট অ্যাপল কর্মীদের কম্পিউটারও। বিবিসি জানিয়েছে, কর্মীদের কম্পিউটার হ্যাক হবার ঘটনা নিশ্চিত করেছে অ্যাপল কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 01:29 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

অ্যাপল জানিয়েছে, স্বল্প সংখ্যক কর্মীর ম্যাক পিসি হ্যাক হয়েছিলো। তবে কর্মীদের বা প্রতিষ্ঠানটির কোনো গোপন তথ্য চুরি হয়নি বলেই জানিয়েছে অ্যাপল। এক বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্রাউজারের একটি জাভা প্লাগ-ইনের দুর্বলতার সুযোগ নিয়ে যে ম্যালওয়্যারটি ব্যবহার করে স্বল্প সংখ্যক ম্যাক কম্পিউটারের হ্যাক করা হয়েছিলো সেটি চিহ্নিত করতে পেরেছে অ্যাপল।

অ্যাপল জানিয়েছে, সফটওয়্যার ডেভেলপারদের সাইট থেকে ছড়ানো একই ম্যালওয়্যার ব্যবহার করে অ্যাপল ও ফেইসবুকের মতো একাধিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ চালায় হ্যাকাররা। অ্যাপল ব্যবহারকারীদের ওই ম্যালওয়্যারটির আক্রমণ থেকে রক্ষা করতে সফটওয়্যার আপডেট ছাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর সাম্প্রতিক সাইবার আক্রমণের সঙ্গে চীনের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা মান্ডিয়ান্ট। যদিও বরাবরের মতো এই অভিযোগও অস্বীকার করেছে চীন।