২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আই ওয়াচের প্রতিদ্বন্দ্বিতায় স্যামস্যাংয়ের গ্যালাক্সি এলটায়াস

প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের আই ওয়াচ তৈরির গুজব ছড়াতেই স্যামসাংও একই ধরনের ঘড়ি তৈরির কথা জানিয়েছে। সম্প্রতি যন্ত্রটির স্ক্রিনশট ফাঁস হওয়ার পর টেলিগ্রাফ জানিয়েছে, গ্যালাক্সি এলটায়াস নামের স্মার্ট ঘড়ি নিয়ে কাজ করছে স্যামস্যাং।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 11:03 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

দক্ষিণ কোরিয়ার মেসেজ বোর্ডে ডিভাইসটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে স্যামসাং। এতে স্যামসাং বুঝিয়ে দিলো, এধরনের পণ্য নিয়ে একমাত্র অ্যাপলই কাজ করে না।

স্যামসাং সম্প্রতি গ্যালাক্সি এলটায়াসের একটি ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এলটায়াস চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরিবর্তিত সংস্করণে। এতে মিউজিক প্লেয়ার, ঘড়ি এবং ইমেইল অ্যাপস থাকার কথা রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে অ্যাপলের স্মার্ট ওয়াচের গুজব বিভিন্ন সাইটে প্রকাশিত হলেও সর্বশেষ প্রতিবেদনে ‘আই ওয়াচ’ তৈরিতে ১০০ জন প্রকৌশলী কাজ করছেন এবং পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছে টেলিগ্রাফ।