২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রেষারেষি

সার্চ জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত করতে মাঠে নামতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন। সিনেট জানিয়েছে, গুগল যদি ব্যবহারকারীদের গোপন তথ্য সংরক্ষণ, নিরাপত্তা এবং ব্যবহারে খুব দ্রুত নাটকীয় পরিবর্তন না আনে, তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করার হুমকি দিয়েছে ইউরোপিয় ইউনিয়নের ব্যক্তিগোপনীয়তা কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 09:33 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে যে পদক্ষেপগুলো নেবার জন্য গুগলকে পরামর্শ দেয়া হয়েছিলো, তার কোনোটিই ঠিকমতো মানছে না গুগল। এর ফলে গুগলের বিরুদ্ধে সরাসরি তদন্তে নামতে পারে ইউরোপিয় কর্তৃপক্ষ।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে গুগল। ইউরোপিয়ান ইউনিয়নের সব আইন মেনেই প্রাইভেসি পলিসি ঠিক করা হয়েছে বলে বরাবরের মতো দাবি করেছে গুগল। কিন্তু গুগলের বিরুদ্ধে অভিযোগ থাকছে তথ্য স্বাধীনতা বিষয়ক কমিশন সিএনআইএল-এর। কমিশনের দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা ব্যবহারের ক্ষেত্রে গুগলের পুরো প্রক্রিয়াটি আরো স্বচ্ছ হওয়া প্রয়োজন।