মাইক্রোসফটের কাজে অসন্তুষ্ট বিল গেটস
টেক জায়ান্ট মাইক্রোসফট নিয়ন্ত্রণের দৈনন্দিন কাজ থেকে প্রায় পাঁচ বছর আগে সরে দাঁড়ালেও প্রতিষ্ঠানটির কাজকর্মের ওপর ঠিকই চোখ রাখেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। কিন্তু প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কাজকর্মে খুব একটা সন্তুষ্ট নন বলেই মার্কিন টেলিভিশন সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই টেক গুরু।
সিবিএসের ‘দিস মর্নিং’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে স্টিভ বলমারের নেতৃতে মাইক্রোসফটের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট কিনা, গেটসকে এই প্রশ্ন করেছিলেন উপস্থাপক চার্লি রস। বলমারের একাধিক অর্জনের কথা উল্লেখ করলেও সাম্প্রতিক সময়ে মাইক্রেসফটের পণ্য ও আবিষ্কারগুলো নিয়ে খুব একটা সন্তষ্ট নন বলেই মন্তব্য করেন গেটস।
গেটস ওই সাক্ষাৎকারে বলেন, ‘স্টিভের নেতৃত্বে গত বছর উইন্ডোজ ৮, সারফেস কম্পিউটার এবং বিং-এর মতো অনেকগুলো পণ্য এনেছে মাইক্রোসফট। কিন্তু এটা কি যথেষ্ট?’ বিশেষ করে স্মার্টফোনের বাজারে মাইক্রোসফট সুবিধা করতে না পারায় নিজের অসন্তোষ প্রকাশ করেন গেটস।
গেটস এ ব্যাপারে বলেন, ‘স্মার্টফোনের মতো কয়েকটি ক্ষেত্রে শুরু থেকেই শীর্ষস্থানটি ধরতে পারিনি আমরা। আমরা এই জায়গাগুলোতে যে পদক্ষেপগুলো নিয়েছিলাম, তার বেশিরভাগই ছিলো ভুল।
