২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস এঞ্জেলস টাইমস থেকে ছড়ালো ম্যালওয়্যার

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক লস এঞ্জেলস টাইমস-এর ওয়েবসাইটে ছয় সপ্তাহ ধরে টিকে থাকা ক্ষতিকর ভাইরাস কোড, ওই ওয়েবসাইট ব্যবহারকারীদের মাধ্যমে গোপনে ছড়িয়ে পড়েছে। খবর ম্যাশএবল-এর।

প্রযুক্তি ডেস্ক

আজিজি ফাওমি খান, প্রদায়ক, বিডিনিউজ টোইয়েনটিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 04:38 AM

Updated : 25 Apr 2022, 06:23 PM

নিরাপত্তা ব্লগার ব্র্যায়ান ক্রেবসের চোখে প্রথম সমস্যাটি ধরা পড়ে। সফটওয়্যার নিরাপত্তাবিষয়ক গবেষণা সংস্থা ‘অ্যাভাস্ট’-এর প্রধান, জিনরিখ কুবেক নিশ্চিত করেন, ভাইরাসটি এসেছে কোন একটি টুইট থেকে এবং তা ডিসেম্বর ২৩ থেকে সেখানে আছে।

এই ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কারণ ব্ল্যাকহোল এক্সপ্লোয়িট কিট। বহু ব্যবহৃত কিছু ওয়েবসাইটে এই কিট ঢুকানো হয়েছে। অ্যালেক্সা ট্র্যাফিক ফিগার পর্যবেক্ষণ করে ক্রেবস ধারণা করেন, প্রায় ৩,২৪,০০০ পাঠক নিজের অজান্তে এই কিট ব্যবহার করছেন। সাধারণত ড্রাইভ বাই ডাউনলোডের সময় এই কিট কম্পিউটারে ঢুকে পড়ে। তাই ‍বিশেষজ্ঞরা বলেছেন, ব্যবহারকারীদের উচিত, সবসময় তাদের ব্রাউজার আপটুডেট রাখা এবং আপডেটেড অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা।