২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট দিচ্ছে মাইক্রোসফট

আফ্রিকার দেশ কেনিয়ার প্রত্যন্ত অঞ্চল, যেখানে বিদ্যুৎ সুবিধা নেই সেখানে ওয়াইফাই সুবিধা দিচ্ছে মাইক্রোসফট। স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষিক বিবিসিকে জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারের জন্য তাদের আগে দশ কিলোমিটার পথ যেতে হতো।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 02:43 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

কেনিয়ার টেলিকম ফার্ম ইন্ডিগোর সঙ্গে এ পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে মাইক্রোসফট। কেনিয়ার তিনটি গ্রামের ২০টি স্থানে স্কুল, ক্লিনিক, সরকারি অফিস ও জনবহুল এলাকায় দু’টি সৌরশক্তি চালিত কেন্দ্রের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার কাজ শুরু করেছে আমেরিকান এই সফটওয়্যার জায়ান্ট।

যেসব অঞ্চলে বিদ্যুৎ সুবিধা নেই, সেখানে সৌরশক্তি চালিত ওয়াইফাই চালু করার মাধ্যমে স্থানীয় অধিবাসীরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এসব অঞ্চলের মানুষেরা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

কেনিয়ার এসব অঞ্চলের স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস ব্যবহারকারীরা টিভি অ্যান্টেনা ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে বলে জানায় মাইক্রোসফট।