২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের জনাথন আইভি সম্মানিত

টেক জায়ান্ট অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্যার জনাথন আইভ যুক্তরাজ্যে সম্মানিত হলেন। সম্প্রতি বিবিসি শিশুতোষ ক্ষেত্রে অবদানের জন্য তাকে গোল্ড ব্লু পিটার ব্যাজ দেয় বলে জানিয়েছে বিবিসি ও টেলিগ্রাফ।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 01:56 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

অ্যাপলের সাড়া জাগানো পণ্যগুলোর ডিজাইন করে আলোচিত আইভ আগে বাকিংহাম প্যালেস থেকে নাইট উপাধিতে ভূষিত হন। শিশুতোষ টেলিভিশন প্রোগ্রাম ব্লু পিটার প্রথম প্রচারিত হয় ১৯৫৮ সালে। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘ সময়ব্যাপী চলমান প্রোগ্রাম।

ব্লু পিটার বলেন, তিনি বিশ্বের শিশুদের অনুপ্রেরণা দিতে এটি করেছেন। প্রি ফিল্মড সেগমেন্টে তিনি শিশুদের পাঠানো ডিজাইনগুলো পুনরায় দেখে বলেন, ব্লু পিটারের উপস্থাপনায় ব্যবহৃত ডিটারজেন্ট বোতল থেকে কিভাবে একটি পেইন্ট ব্রাশ হোল্ডার তৈরি করা হয় তা দেখেছি।

তিনি বলেন, যেসব পণ্যকে আমরা মনে করি কোনভাবেই আর ব্যবহার করা সম্ভব নয়, সেগুলো ব্যবহার করে অনেক কিছু তৈরি করা সত্যিই অসাধারণ।

ব্লু পিটার এক হাজার গোল্ড ব্যাজ উপস্থাপন করেছেন। গোল্ড ব্যাজপ্রাপ্তদের তালিকায় আরও ছিলেন ফুটবলার ডেভিড বেকহাম।

মে মাসে আইভ বাকিংহাম প্যালেসে সার্ভিস টু ডিজাইন অ্যান্ড এন্টারপ্রাইস-এর জন্য নাইট উপাধিতে ভূষিত হন। সেপ্টেম্বরে তিনি তার ডিজাইন টিমকে নিয়ে লন্ডনে আসেন ডিজাইন অ্যান্ড আর্ট ডিরেকশন-এর বিগত ৫০ বছরের পুরস্কার গ্রহণ ও অনুষ্ঠান উদযাপনের জন্য।