রাশিয়ায় উল্কাপাতে আহত ১২০০
শুক্রবার মধ্য রাশিয়ার শিল্প শহর চেলইয়াবিন্সকে আছড়ে পড়ে সেকেন্ডে ৩০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা একটি উল্কাপি-। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ২০ মিনিটে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় উল্কাপি-টি। এ ঘটনায় প্রায় ১২০০ মানুষ আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
উল্কাপি-টি বায়ুম-লে প্রবেশ করার পর মাটির ৩০ থেকে ৫০ কিলোমিটার উচ্চতায় ভেঙে পড়তে শুরু করে। একাডেমি অফ সায়েন্সের দেয়া তথ্য অনুযায়ী, ওই সময় উল্কাপি-টি থেকে যে পরিমাণ শক্তি বিচ্ছুরিত হয়, তা ছিলো ছোটো আকারের কয়েক কিলোটন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বোমার সমান।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় প্রায় ১২০০ ব্যক্তি আহত হন। এদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২০০। ২০ হাজার উদ্ধারকর্মী পাঠানো হয়েছে ওই অঞ্চলে।
