২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিনাক্স ভিডিও গেইম স্টোর খুললো ভালভ

নিজস্ব অনলাইন স্টিম গেইম স্টোরের লিনাক্স ভার্সন চালু করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ভালভ। বিবিসি জানিয়েছে, স্টিম স্টোরের গেইমগুলো এখন খেলা যাবে ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের উবন্টু ভার্সনে।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 05:00 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

স্টিম গেইম স্টোর থেকে ৬০টি বিভিন্ন রকমের গেইম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। কাউন্টার স্ট্রাইক, টিম এবং টিম ফোরট্রেস টু-এর মতো জনপ্রিয় গেইমও রয়েছে এই তালিকায়।

স্টিমে ভালভের তৈরি গেইমসগুলো ছাড়াও পাওয়া যাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি গেইমও। এর মধ্যে রয়েছে অ্যামনেশিয়া, এফটিএল, সিরিয়স স্যাম থ্রি এবং ওয়ার্ল্ড অফ গু।

লিনাক্সের মতো ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের জন্য গেইম বানায় বর্তমানে এমন প্রতিষ্ঠানের সংখ্যা একবারেই হাতে গোনা। স্টিম স্টোরে লিনাক্সের জন্য ৬০টি গেইম পাওয়া গেলেও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে প্রায় ২০০০ ভিডিও গেইম।