২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাক হয়েছিলো ফেইসবুক

হ্যাক হয়েছিলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। প্রযুক্তিবিষয়ক খবরের সাইট সিনেট জানিয়েছে, জানুয়ারি মাসে কর্মীদের অজান্তে ডাউনলোড করা ম্যালওয়্যারের কারণেই ফেইসবুক হ্যাক হয়েছিলো বলে নিশ্চিত করেছে সাইটটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 03:10 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

১৫ ফেব্রুয়ারি সাইটটির ওপর সাইবার আক্রমণের কথা স্বীকার করে নেয় ফেইসবুক কর্তৃপক্ষ। নিরাপত্তা সংক্রান্ত একটি ব্লগে পোস্ট করা বিবৃতিতে ফেইসবুক জানায়, ‘ফেইসবুকের কর্মীরা একটি মোবাইল ডেভেলপারের ওয়েবসাইটে ঢুকলে ম্যালওয়্যার সংক্রমণের ঘটনাটি ঘটে।’

তবে এই সাইবার আক্রমণে ফেইসবুক ব্যবহারকারীদের কোনো গোপন তথ্য ফাঁস হয়নি বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। সাইবার আক্রমণে একটি জাভা প্লাগ-ইনের নিরাপত্তা ব্যবস্থার খুঁত ব্যবহার করা হয়েছে বলে চিহ্নিত করতে পেরেছে ফেইসবুক। জাভা নির্মাতা ওরাকলকেও এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে ফেইসবুকের পক্ষ থেকে।