২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য ও প্রযুক্তি আইন সম্পর্কে মতামত চাইছে সরকার

‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬’ সংশোধনের লক্ষ্যে আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, ও সর্ব সাধারণের মতামত আহ্বান করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ সংশোধনের উদ্দেশ্যে মতামত আহ্বান করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬’ সংশোধনের লক্ষ্যে আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, ও সর্ব সাধারণের মতামত আহ্বান করেছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো.বিল্লাল হোসেন বরাবর মতামত জানাতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। মন্ত্রণালয়ের অফিস, ঠিকানা-ব্যান্সডক ভবন, ই-১৪/ওয়াই.আগারগাঁও, ঢাকা, ফোন-৮১৮১৫৪৮ অথবা ই-মেইল-dsict@moict.gov.bd, sas.ictl@gmail.com-এ মতামত আহ্বান করা হয়েছে।