ওবামার ভাষণ প্রচার ঠেকাতে ব্যর্থ অ্যানোনিমাস
মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার সিকিউরিটি আইনে কঠোরতা হ্রাস করার দাবিতে যুক্তরাষ্ট্রের স্টেট অফ দি ইউনিয়নে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ অনলাইনে প্রচার বন্ধ করার হুমকি দিয়েছিলো আন্তর্জাতিক হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। সিনেট জানিয়েছে, অ্যানোনিমাসের হুমকির পরও হোয়াইট হাউজের ওয়েবসাইট ও ইউটিউবে কোনো বিঘœ ছাড়াই সরাসরি প্রচার হয়েছে ওই ভাষণ।
এর আগে অ্যানোনিমাস জানিয়েছিলো, তারা অনলাইনে বারাক ওবামার ভাষণ প্রচার বন্ধ করে দেবে। এতে কেউ সরাসরি অনলাইনে ওবামার বক্তৃতা শুনতে পাবেন না।
অ্যানোনিমাসের একটি গ্রুপ জানিয়েছে, সাইবার সিকিউরিটি এক্সিকিউটিভ অর্ডার অনুমোদনে আপত্তির জের ধরে এ হুমকি দিয়েছিলো অ্যানোনিমাস। যুক্তরাষ্ট্রের মন্ত্রীসভার আলোচনায় বিতর্কিত সাইবার আইন শিথিল করার দাবিতে অ্যানোনিমাস এ পদক্ষেপ নেয়।
ইসরাইলের গাজা হামলার পর অ্যানোনিমাস দেশটিতে ৪ কোটি ৪০ লাখ বার হ্যাকিংয়ের চেষ্টা করে। তবে তার মধ্যে মাত্র একটি পদক্ষেপ সফল হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সরকার।
